অগ্রণী এক্সচেঞ্জ হাউজ প্রা. লি., সিঙ্গাপুরে র‍্যাফেল ড্র ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান

র‍্যাফেল ড্র পুরস্কার বিতরণী

স্থান: অগ্রণী এক্সচেঞ্জ হাউজ প্রাইভেট লিমিটেড, প্রধান শাখা

৫/এ লেম্বু রোড, সিঙ্গাপুর-২০৮৪৪৪

তারিখ: ২৮/০৬/২০২৫, সন্ধ্যা ০৮:০০ ঘটিকা

 

অগ্রণী এক্সচেঞ্জ হাউজ প্রা. লি., সিঙ্গাপুরে র‍্যাফেল ড্র ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান

সিঙ্গাপুর, ২৮ জুন ২০২৫:

অগ্রণী এক্সচেঞ্জ হাউজ প্রাইভেট লিমিটেড, সিঙ্গাপুরের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে বছরব্যাপী প্রতিমাসের র‍্যাফেল ড্র-এর বিশেষ পুরস্কার বিতরণ অনুষ্ঠান। জানুয়ারি থেকে মে ২০২৫ পর্যন্ত মাসভিত্তিক র‍্যাফেল ড্র-এ নির্বাচিত পাঁচজন বিজয়ীর মধ্যে আজ চূড়ান্ত র‍্যাফেল ড্র-এর মাধ্যমে ১ম থেকে ৫ম পুরস্কার প্রদান করা হয়।

প্রবাসী বাংলাদেশি, গ্রাহক ও শুভানুধ্যায়ীদের উপস্থিতিতে সেরাঙ্গুনে অবস্থিত অগ্রণী এক্সচেঞ্জ হাউজের প্রধান শাখায় আয়োজন করা হয় এই চুড়ান্ত র‍্যাফেল ড্র অনুষ্ঠান। অনুষ্ঠানের শুরুতে জানানো হয়, প্রতি মাসের একজন করে বিজয়ীকে বাছাই করা হয়েছিল দৈবচয়ন পদ্ধতিতে। এরপর ২৮ জুন শনিবার সন্ধ্যায় চূড়ান্ত র‍্যাফেল ড্র-এর মাধ্যমে এই পাঁচজন বিজয়ীর মধ্য থেকে পুরস্কারগুলোর ক্রম নির্ধারণ করা হয়।

পুরস্কারপ্রাপ্তরা হলেন:

  • ১ম পুরস্কার (অ্যান্ড্রয়েড হ্যান্ডসেট): সাজেদুল ইসলাম (SAJEDUL ISLAM)
  • ২য় পুরস্কার (অ্যান্ড্রয়েড ট্যাবলেট): মো: নুরুল ইসলাম (MOHAMMAD NURUL ISLAM)
  • ৩য় পুরস্কার (মাইক্রোওয়েভ ওভেন): জসিম (JASHIM)
  • ৪র্থ পুরস্কার (স্মার্ট ওয়াচ): নিব্বা মন্ডল (NIBBA MONDAL)
  • ৫ম পুরস্কার (ব্লেন্ডার মেশিন): মো. ওয়াজেদ আলী (MD WAZED ALI)

অনুষ্ঠানে অংশগ্রহণকারী প্রত্যেকের জন্য ছিল অগ্রণী এক্সচেঞ্জ হাউজের লোগো সম্বলিত টি-শার্ট, যা উপস্থিত দর্শকদের মাঝে বাড়তি আনন্দের উৎস হয়ে দাঁড়ায়। কর্তৃপক্ষ জানান, প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে বন্ধন দৃঢ় রাখতে এই ধরনের উদ্যোগ গ্রহণ করা হয় এবং ভবিষ্যতেও নিয়মিত র‍্যাফেল ড্র ও গ্রাহকপ্রিয় কর্মসূচি চালু থাকবে।

 

Raffle Draw-2025