সর্বজনীন পেনশন স্কিম ও প্রবাস স্কিম
📌 সর্বজনীন পেনশন স্কিম
সম্মানিত প্রবাসী ও অনিবাসী বাংলাদেশীদের গ্রাহকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, এখন থেকে অগ্রণী এক্সচেঞ্জ হাউজ প্রাইভেট লিমিটেড, সিংগাপুর থেকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সার্বজনীন পেনশন স্কিমের আওতায় “প্রবাস” স্কিমে রেজিস্ট্রেশন করার ব্যবস্থা রয়েছে।
বিদেশে কর্মরত বা অবস্থানকারী যে কোন বাংলাদেশী নাগরিক তার অভিপ্রায় অনুযায়ী বৈদেশিক মুদ্রায় নির্ধারিত হারে চাঁদা প্রদানপূর্বক এই স্কিমে অংশগ্রহণ করতে পারবেন। দেশে প্রত্যাবর্তনের পর সমপরিমাণ অর্থ দেশীয় মুদ্রায় পরিশোধ করাসহ প্রয়োজনে স্কিম পরিবর্তন করতে পারবেন।
পেনশন স্কিমের মেয়াদ পূর্তিতে পেনশনার দেশীয় মুদ্রায় পেনশন প্রাপ্য হবেন। এই স্কিমে মাসিক চাঁদার পরিমাণ ১০০০/-, ২০০০/-, ৫০০০/-, ৭৫০০/- এবং ১০০০০/- টাকা। প্রবাসী বাংলাদেশীগণ দেশে অবস্থানরত তাদের পরিবারের সদস্যদের (বাবা, মা, ভাই, বোন, স্বামী বা স্ত্রী) নামেও
পেনশন স্কিম (সুরক্ষা) চালু করতে পারবেন।
⭐ সর্বজনীন পেনশনের বৈশিষ্ট্যসমূহ
- সর্বজনীন পেনশন স্কিমে ১৮ থেকে ৫০ বৎসর বয়সী একজন সুবিধাভোগী ৬০ বৎসর বয়স পর্যন্ত এবং ৫০ বৎসরের ঊর্ধ্ব বয়স্ক একজন সুবিধাভোগী ন্যূনতম ১০ বছর চাঁদা প্রদান সাপেক্ষে আজীবন পেনশন সুবিধা ভোগ করবেন। বিদেশে কর্মরত বা অবস্থানকারী যে কোন বাংলাদেশী কর্মীগণও এই স্কিমে অংশগ্রহণ করতে পারবেন।
- পেনশনে থাকাকালীন ৭৫ বছর বয়স পূর্ণ হওয়ার পূর্বে মৃত্যুবরণ করলে পেনশনারের নমিনি ৭৫ বৎসর পূর্ণ হওয়ার অবশিষ্ট সময় পর্যন্ত পেনশন প্রাপ্য হবেন।
- চাঁদাদাতা কমপক্ষে ১০ বৎসর চাঁদা প্রদান করার পূর্বেই মৃত্যুবরণ করলে জমাকৃত অর্থ মুনাফাসহ তার নমিনিকে ফেরত দেয়া হবে।
- চাঁদাদাতা তার জমাকৃত অর্থের সর্বোচ্চ ৫০ শতাংশ ঋণ হিসাবে উত্তোলন করতে পারবে।
- পেনশনের জন্য নির্ধারিত চাঁদা বিনিয়োগ হিসাবে গণ্য করে কর রেয়াত পাওয়ার যোগ্য হবেন এবং মাসিক পেনশন বাবদ প্রাপ্ত অর্থ আয়কর মুক্ত থাকবে।
- সর্বজনীন পেনশন স্কিমে অন্তর্ভুক্ত হওয়ার পর চাঁদার হার এবং স্কিম পরিবর্তনের সুযোগ রয়েছে।
💵 প্রবাস স্কিম
বিদেশে কর্মরত বা অবস্থানকারী যে কোন বাংলাদেশী নাগরিক তার অভিপ্রায় অনুযায়ী বৈদেশিক মুদ্রায় নির্ধারিত হারে চাঁদা প্রদানপূর্বক এই স্কিমে অংশগ্রহণ করতে পারবেন। প্রবাস হতে দেশে প্রত্যাবর্তনের পর সমপরিমাণ অর্থ দেশীয় মুদ্রায় পরিশোধ করাসহ প্রয়োজনে স্কিম পরিবর্তন করতে পারবেন। পেনশন স্কিমের মেয়াদ পূর্তিতে পেনশনার দেশীয় মুদ্রায় পেনশন প্রাপ্য হবেন।
এছাড়াও, প্রবাসী বাংলাদেশী নাগরিক “সুরক্ষা” স্কিমে তাঁর পরিবারের ১৮ বছর বা তদুর্ধ্ব সদস্যদের (স্বামী, স্ত্রী, বাবা, মা, ভাই, বোন) নামেও পেনশন স্কিম চালু করতে এবং বৈদেশিক মুদ্রায় মাসিক জমা প্রদান করতে পারবেন।
💰 মাসিক চাঁদার হার
- ১,০০০ টাকা
- ২,০০০ টাকা
- ৫,০০০ টাকা
- ৭,৫০০ টাকা
- ১০,০০০ টাকা
📊 চাঁদা ও সম্ভাব্য মাসিক পেনশন

📑 রেজিস্ট্রেশনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র
- গ্রাহকের জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্টের ফটোকপি।
- নমিনির জাতীয় পরিচয়পত্রের কপি।
- অগ্রণী ব্যাংকে গ্রাহকের সঞ্চয়ী হিসাব।
- গ্রাহকের ই-মেইল আইডি।
✨ আজকের ছোট্ট সঞ্চয়, হতে পারে আগামী দিনের নিরাপদ জীবনের নিশ্চয়তা।
অগ্রণী এক্সচেঞ্জ হাউজ প্রাইভেট লিমিটেড এর যে কোন শাখা থেকে এই সেবা গ্রহণ করা যাবে।