📢 সিআইপি (এনআরবি) ২০২৬ আবেদন শুরু
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় কর্তৃক সিআইপি (বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তি) – এনআরবি (অনিবাসী বাংলাদেশি) নির্বাচিত করার জন্য আবেদন গ্রহণ শুরু হয়েছে। সিআইপি (এনআরবি) ক্যাটাগরিতে শিল্প খাতে বিনিয়োগকারী, বৈধ চ্যানেলে বৈদেশিক মুদ্রা প্রেরণকারী এবং বিদেশে কর্মসংস্থান সৃষ্টিকারী ও বাংলাদেশী পণ্য আমদানীকারক ব্যক্তিরা আবেদন করতে পারেন।
🗓 আবেদনের সময়সীমা: ১ সেপ্টেম্বর ২০২৫ থেকে ১৫ সেপ্টেম্বর ২০২৫ (বাংলাদেশ সময় রাত ১২টা পর্যন্ত)।
🌐 অনলাইন আবেদন লিংক: cip.probashi.gov.bd
যোগ্যতার ক্যাটাগরি:
(০১) রেমিট্যান্স প্রেরণকারী (৭৫ জন): ২০২৪-২৫ অর্থবছরে বৈধ চ্যানেলে কমপক্ষে ১,০০,০০০ (এক লক্ষ) মার্কিন ডলার বাংলাদেশে পাঠাতে হবে (সরকারী বিজ্ঞপ্তি দ্রষ্টব্য)।
(০২) বিনিয়োগকারী/শিল্প উদ্যোক্তা (০৫ জন): বিদেশ থেকে বাংলাদেশের শিল্পখাতে অন্তত ৩,০০,০০০ (তিন লক্ষ) মার্কিন ডলার সরাসরি বিনিয়োগের ক্ষেত্রে (সরকারী বিজ্ঞপ্তি দ্রষ্টব্য)।
(০৩) সিআইপি (এনআরবি) বিদেশে বাংলাদেশী পণ্য আমদানিকারক (১০ জন): কমপক্ষে ৩,০০,০০০ (তিন লক্ষ) মার্কিন ডলার সমপরিমান বাংলাদেশী পণ্য সংশ্লিষ্ট দেশে আমদানীর ক্ষেত্রে (সরকারী বিজ্ঞপ্তি দ্রষ্টব্য)।
📌 গুরুত্বপূর্ণ শর্ত:
- ১ সেপ্টেম্বর ২০২৫ থেকে ১৫ সেপ্টেম্বর ২০২৫ বাংলাদেশ সময় রাত ১২টা-র মধ্যে cip.probashi.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে অনলাইন আবেদন দাখিল করতে হবে।
- বিদেশে বাংলাদেশ দূতাবাসে কোনো আবেদন গ্রহণযোগ্য নয়।
- ভুল বা অসম্পূর্ণ আবেদন বাতিল হবে।
- কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত।