
অগ্রণী এক্সচেঞ্জ হাউজ প্রাইভেট লিমিটেড, সিঙ্গাপুর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শতভাগ মালিকানাধীন একমাত্র রেমিট্যান্স প্রেরণকারী প্রতিষ্ঠান, যা রাষ্ট্রীয় মালিকানাধীন অগ্রণী ব্যাংক পিএলসি.-এর একটি সাবসিডিয়ারি হিসেবে ২০০২ সাল থেকে পরিচালিত হচ্ছে। এটি সিঙ্গাপুরে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য নিরাপদ, দ্রুত ও সুবিধাজনক রেমিট্যান্স প্রেরণের বিশ্বস্ত মাধ্যম।
নিরাপত্তা ও আস্থার প্রতীক
- রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান হওয়ায় আর্থিক লেনদেনের ক্ষেত্রে সর্বোচ্চ নিরাপত্তা ও আস্থা নিশ্চিত।
- গ্রাহক তথ্যের গোপনীয়তা ও সুরক্ষা রক্ষায় অগ্রণী এক্সচেঞ্জ হাউজ প্রতিশ্রুতিবদ্ধ।
- প্রতিটি গ্রাহকের লেনদেন ডিজিটালি সংরক্ষিত হয়, যাতে ভবিষ্যতে কোনো সমস্যা হলে দ্রুত সমাধান করা যায়।
বিস্তৃত শাখা নেটওয়ার্ক ও সহজলভ্য গ্রাহকসেবা
- সিঙ্গাপুরে বসবাস ও কর্মরত প্রবাসীদের কর্মস্থল ও আবাসন অঞ্চল বিবেচনায় সিঙ্গাপুরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অগ্রণী এক্সচেঞ্জ হাউজের মোট ৫টি শাখা রয়েছে।
- সম্মানিত রেমিটারদের সময়ের সীমাবদ্ধতা দূর করতে অগ্রণী এক্সচেঞ্জ হাউজের প্রতিটি শাখা সপ্তাহের সাতদিন দৈনিক ১১ ঘণ্টা করে খোলা থাকে।
- অগ্রণী এক্সচেঞ্জ হাউজের প্রতিটি শাখায় প্রয়োজন অনুযায়ী সর্বোচ্চ সংখ্যক রেমিট্যান্স কাউন্টারের মাধ্যমে রেমিট্যান্স সেবা প্রদান করা হয়। বিশেষত সাপ্তাহিক ও অন্যান্য ছুটির দিনগুলোতে প্রধান শাখায় ১১ টি এবং অন্যান্য শাখাগুলিতে ৪টি করে মোট ২৫টি রেমিট্যান্স কাউন্টারের মাধ্যমে রেমিট্যান্স সেবা প্রদান করা হয়।
- অভিজ্ঞ, আন্তরিক ও শতভাগ বাংলাভাষী কর্মীবৃন্দের মাধ্যমে গ্রাহকসেবা প্রদান করা হয়।
- প্রতিটি শাখায় গ্রাহক মতামত সংগ্রহের ব্যবস্থা এবং গ্রাহক পরামর্শ অনুযায়ী সেবার গুণগত মান উন্নয়ন করা হয়।
- নিয়মিত রেমিটারদের জন্য উৎসাহমূলক গ্রাহকমূল্যায়ন ও পুরষ্কার প্রদান করা হয়।
- নির্দিষ্ট সময়ে প্রেরণকারী গ্রাহকদের দৈবচয়নভিত্তিক লাকি ড্র ও পুরস্কার প্রদান করা হয়।
আকর্ষণীয় ও প্রতিযোগিতামূলক এক্সচেঞ্জ রেট
- বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতিযোগিতামূলক ডলার এক্সচেঞ্জ রেট প্রদান করা হয়, যাতে প্রবাসীরা সর্বোচ্চ মূল্য পান।
কম খরচে রেমিট্যান্স প্রেরণ সুবিধা
- কোন ধরণের হিডেন চার্জ নেই।
- ব্যাংক কার্ড বা ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে রেমিট্যান্স পাঠানোর ক্ষেত্রে কোনো অতিরিক্ত চার্জ নেওয়া হয় না।
- যেকোনো পরিমাণ রেমিট্যান্স পাঠানোর ক্ষেত্রে সার্ভিস চার্জ মাত্র ৫.০০ সিঙ্গাপুর ডলার, যা ২০০২ সাল থেকে আজ পর্যন্ত অপরিবর্তিত রয়েছে। রেমিট্যান্সের পরিমানের উপর বাড়তি সার্ভিস চার্জ আরোপিত হয় না।
- সিঙ্গাপুরে জিএসটি, ভবনভাড়া ও অন্যান্য খরচ বৃদ্ধি পেলেও প্রবাসীদের প্রতি সম্মান ও দায়িত্ববোধের অংশ হিসেব গ্রাহকসেবার খরচ অদ্যাবধি অপরিবর্তিত রাখা হয়েছে।
দ্রুত ও নিরাপদ রেমিট্যান্স প্রেরণ সুবিধা
- স্পট ক্যাশ কালেকশন সুবিধায় গোপন পিন নম্বরের মাধ্যমে প্রেরিত রেমিট্যান্স অগ্রণী ব্যাংক, কৃষি ব্যাংক ও বুরো বাংলাদেশ এর মাধ্যমে তাৎক্ষণিকভাবে নগদ উত্তোলনের সুবিধা।
- অগ্রণী ব্যাংকের যেকোনো অ্যাকাউন্টে অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে তাৎক্ষণিকভাবে রেমিট্যান্সের অর্থ জমা হয়।
- আইটিসিএল ব্যবস্থাপনার আওতায় ২০টিরও বেশি ব্যাংকে তাৎক্ষণিক রেমিট্যান্স জমার সুবিধা।
- বিইএফটিএন (BEFTN) ব্যবস্থার মাধ্যমে বাংলাদেশের যেকোনো ব্যাংকে রেমিট্যান্স ১-২ কর্মদিবসের মধ্যে রেমিট্যান্স জমার সুবিধা।
আধুনিক ডিজিটাল রেমিট্যান্স সুবিধা – “অগ্রণী রেমিট” অ্যাপ
- আধুনিক প্রযুক্তির সহায়তায় “অগ্রণী রেমিট” মোবাইল অ্যাপ ব্যবহার করে প্রবাসীরা ঘরে বসেই যে কোন সময়ে রেমিট্যান্স পাঠাতে পারেন।
- অ্যাপের মাধ্যমে এক্সচেঞ্জ রেট জানা, রেমিট্যান্স স্ট্যাটাস ট্র্যাকিং, ডিজিটাল ওয়ালেট ব্যবহার ও প্রাপক সংযোজনের সুবিধা রয়েছে।
ব্যাংকিং সেবা ও বিনিয়োগের সুযোগ এবং অন্যান্য আনুষাঙ্গিক সেবা
- রেমিট্যান্স সেবার পাশাপাশি অগ্রণী এক্সচেঞ্জ হাউজ হতে সম্মানিত গ্রাহকদের বিশেষ করে ব্লু-কলার রেমিটারদের তাঁদের কষ্টার্জিত অর্থের যথাযথ ব্যবহার, আর্থিক সচেতনতা ও সঞ্চয় পরিকল্পনা বিষয়ে যাবতীয় প্রয়োজনীয় পরামর্শসেবা প্রদান করা হয়। এক্ষেত্রে অগ্রণী এক্সচেঞ্জ হাউজ গ্রাহকদের “অ্যাসেট ম্যানেজার”-এর ভূমিকা পালন করে।
- প্রয়োজন অনুযায়ী যেকোন ধরণের ব্যাংকিং সেবা সম্পর্কিত পরামর্শ ও সহযোগিতা প্রদান করা হয়।
প্রবাসীদের জন্য বিশেষ লাভজনক সরকারী খাতসমুহে বিনিয়োগের ক্ষেত্রে দ্রুততম সময়ে সার্বিক সহযোগিতা প্রদান করা হয়, যেমন:
- প্রবাসী কল্যাণ বন্ড (Wage Earners Development Bond)
- ইউএস ডলার ইনভেস্টমেন্ট বন্ড
- ইউএস ডলার প্রিমিয়াম বন্ড
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সর্বজনীন পেনশন স্কিমসমুহে রেজিস্ট্রেশন ও চাঁদা প্রদাণে সার্বিক সহযোগিতা প্রদান করা হয়, যেমন-
- সর্বজনীন পেনশন স্কিমের আওতায় “প্রবাসী পেনশন স্কিম”-এর রেজিস্ট্রেশন;
- সকল পেনশন স্কিম-এর চাঁদা গ্রহণ;
যেহেতু এটি অগ্রণী ব্যাংকের সাবসিডিয়ারি প্রতিষ্ঠান, তাই অগ্রণী এক্সচেঞ্জ হাউজ, সিঙ্গাপুর হতে বাংলাদেশে অগ্রণী ব্যাংকের যে কোন শাখার মাধ্যমে ব্যাংকিং সেবা প্রদান করা হয়, যেমনঃ
-
- সঞ্চয়ী হিসাব খোলা
- স্থায়ী আমানত (এফডিআর) হিসাব খোলা
- মাসিক মেয়াদী আমানত (এবিএস/ডিপিএস) হিসাব খোলা
- বৈদেশিক মুদ্রা হিসাব (এফসি অ্যাকাউন্ট) হিসাব খোলা
- ইসলামী শরীয়াভিত্তিক হিসাব খোলা
- অন্যান্য ব্যাংকিং সেবা